Saturday, 8 August 2015

‘ট্রানজিট দেশের বেনিফিট এখনো নিতে পারিনি’


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া, নেপাল, ভুটান এবং মিয়ানমারের জন্য একটি ট্রানজিট দেশ। তবে ট্রানজিট দেশ হলেও এর বেনিফিট আমরা এখনো নিতে পারিনি। এর সুবিধা নিতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেইন্ডিয়া ইনভেস্টট্রেড- ২০১৫অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তেব্য অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গত ২০১১ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে নেপাল ও ভুটানকে নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেড লিংক স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা ড. মসিউর রহমান ও ড. গওহর রিজভীর আলোচনা হয়েছিল। এরপর ওই দুই উপদেষ্টা নেপাল ও ভুটানকে এই ট্রেড লিংকে যুক্ত করে।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘দেশের সর্বদলীয় সিদ্ধান্তের মধ্য দিয়েই বাংলাদেশ ট্রানজিট দেশ হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এ বিষয়ে পূর্ণ সমর্থন দিয়েছেন।
আবদুল মুহিত বলেন, ‘ভারত ও বাংলাদেশের বেসরকারি ব্যবসায়ীদের বিনিয়োগ ও লেনদেনে দুই দেশের সরকার সহায়তা করবে। এটি বিনিয়োগ, লেনদেন, অবকাঠামোর উন্নয়নসহ সকল ধরনের উন্নয়নে সহায়তা করবে।
তিনি বলেন, ‘অর্থনৈতিক সহযোগিতার জন্য ভারত এখানে বিনিয়োগ করলে যৌথভাবে করা উচিত। এতে একদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা শিখবে, অন্যদিকে ব্যবসায়েও অনেক উন্নতি করতে পারবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইন্ডিয়া চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি রাজীব সিং, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ প্রমুখ।

Share this

0 Comment to "‘ট্রানজিট দেশের বেনিফিট এখনো নিতে পারিনি’"

Post a Comment