জাতিসংঘে
বাংলাদেশ কার্যালয় থেকে শুক্রবার গভীর রাতে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই
প্রতিক্রিয়া জানানো হয়।
জাতিসংঘ
বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি রবার্ট ডব্লিউ ওয়াটসকিন ব্লগার নিলয় চক্রবর্তী নীলের
হত্যাকাণ্ডের ঘটনায় বলেন, ‘এর আগের ব্লগার হত্যার ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায়
আবারও এমন জঘন্য অপরাধের ঘটনা ঘটল।’
সরকারের প্রতি
আহ্বান জানিয়ে ওয়াটসকিন বলেন, ‘সবগুলো ব্লগার হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করে প্রকৃত
দোষীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করা হোক।’
তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সুনির্দিষ্ট
পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হত্যাকাণ্ডের এমন
ঘটনায় সমাজের সব স্তর থেকে নিন্দা প্রকাশ করা হচ্ছে। কারণ যাতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে।

0 Comment to "ব্লগারদের হত্যায় ব্যবস্থা না নেওয়ায় আবারও জঘন্য ঘটনা ঘটল : জাতিসংঘ "
Post a Comment