Saturday, 8 August 2015

চাঁদপুরে ১০০ ভরি সোনাসহ রেলযাত্রী আটক

চাঁদপুর রেলওয়ে থানার ওসি ওসমান গনি পাঠান জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকেমেঘনা এক্সপ্রেসট্রেনের ওই যাত্রীকে আটক করা হয়
মৃদুল চন্দ্র ধর (৪০) নামের ওই ব্যক্তির কাছ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়; প্রতিটি বারের ওজন ১০ ভরি করে
পুলিশ বলছে চট্টগ্রাম থেকে সোনার বারগুলো নিয়ে ট্রেনে করে চাঁদপুরে আসেন মৃদুল চন্দ্র ধর
আটক মৃদুলের বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া থানায়। তিনি সোনার বারগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসেন। চাঁদপুর থেকে তার লঞ্চে করে ঢাকায় যাওয়ার কথা ছিল”, বলেন ওসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জিআরপি থানা পুলিশ মেঘনা এক্সপ্রেসের যাত্রীদের তল্লাশি করে
সময় মৃদুলের সঙ্গে থাকা ব্যাগে সোনার বারগুলো পাওয়া যায়
মৃদুলের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে

Share this

0 Comment to "চাঁদপুরে ১০০ ভরি সোনাসহ রেলযাত্রী আটক"

Post a Comment