Saturday, 8 August 2015

নিলয় হত্যা তদন্তে এফবিআই ঢাকায় আসছে আজ


ঢাকা : ব্লগার নিলয় হত্যার ঘটনা তদন্তে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সদস্যরা রোববার ঢাকায় আসবেন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তে সহায়তার জন্য তারা বাংলাদেশে আসছেন। বিষয়ে রোববারই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে বৈঠক করবেন
এর আগে, শনিবার সকালে নিলয় হত্যার তদন্তে সহায়তার জন্য ডিবির সঙ্গে যোগাযোগ করে এফবিআই
ডিবি সূত্র জানায়, ব্লগার নিলয় হত্যার পর শনিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে ডিবির এক উপ-কমিশনারের (ডিসি) সঙ্গে যোগাযোগ করে এফবিআই। সময় এফবিআই হত্যার তদন্তে সহয়তা করার ইচ্ছা প্রকাশ করেন। পরে এফবিআইকে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়। রোববার সকালে তারা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বৈঠক করবেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করবেন
বিষয়ে ডিবির ডিসি মাহবুব আলম বলেন, এফবিআই সদস্যরা নিলয় হত্যার ঘটনার তদন্তের সহায়তা করার জন্য রোববার সকালে ডিবি অফিসে আসবেন। তারা প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি অন্যান্য কারিগরি বিষয়ে সহায়তা করবে
উল্লেখ্য, রাজধানী খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় শনিবার দুপুরে বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নীলাদ্রি চক্রবর্তী নিলয়কে
ঘটনায় রাতে তার স্ত্রী আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
এর আগে, যুক্তরাষ্ট্রের নাগরিক বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় তদন্তে সহায়তা করছে এফবিআই

Share this

0 Comment to "নিলয় হত্যা তদন্তে এফবিআই ঢাকায় আসছে আজ"

Post a Comment