পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর হঠাৎপাড়া
এলাকার পদ্মাাপাড়ে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ অফিসার, ২ কনস্টেবল ও এক সন্ত্রাসী আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ
সদস্যরা হলেন এএসআই জুয়েল রানা, কনস্টেবল
আক্কাস ও আবুল এবং গুলিবিদ্ধ হয়েছে সন্ত্রাসী সোনামনি (২৬)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার পদ্মা নদীর পাড়ে একদল সন্ত্রাসী বড় ধরণের নাশকতার উদ্দেশ্যে সশস্ত্র ভাবে অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিত্বে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওসি বিমান বলেন, পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা পিছু হটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী সোনামনিকে আটক করে।

ওসি বিমান বলেন, পায়ে গুলিবিদ্ধ সন্ত্রাসী সোনা মনিকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায়
ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়া তাকে ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আহত সোনামনিসহ তার দলের অন্যান্য সহযোগীরা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ, মাদব ব্যবসাসহ বিভিন্ন অপর্কম ও
অসামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। ওসি আরও
বলেন, পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময়ে পুলিশ ৬ রাউন্ড গুলি ছুঁড়লেও
সন্ত্রাসীরা বিপুল সংখ্যক গুলি ছোঁড়েছে।

0 Comment to "ঈশ্বরদীতে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ"
Post a Comment