আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে নোমান এ কথা বলেন। ‘সারা দেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নৃশংস শিশু নির্যাতনের প্রতিবাদে’ বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল ওই কর্মসূচি পালন করে।
আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে ইঙ্গিত করে নোমান বলেন, সরকারি দলের একজন নেতা গতকাল অস্বীকার করেছেন বর্তমানে রক্ষকেরাই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ। ÿক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাই সংখ্যালঘুদের জমি দখল করছে।
নোমান মনে করেন, মানুষের মধ্যে বর্তমান পরিস্থিতিতে কোনো স্বস্তি নেই। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে পারলেই মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।
কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ অন্যদের মধ্যে বক্তব্য দেন।
0 Comment to "গণধর্ষণ, শিশু নির্যাতনের কারণ বিচারহীনতা: নোমান"
Post a Comment