Showing posts with label দুর্ঘটনা. Show all posts
Showing posts with label দুর্ঘটনা. Show all posts

Tuesday, 11 August 2015

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুদ্ধাপরাধ মামলার আসামিসহ আহত ৫


গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে সড়ক দুর্ঘটনায় যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার এক আসামিসহ পাঁচজন আহত হয়েছেন আহত বাকি চারজন পুলিশ সদস্য বলে জানা গেছে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পথে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় আহত চার পুলিশ সদস্য হলেন: হাবিলদার নুর উদ্দিন, নায়েক মুস্তাফিজ, কনস্টেবল মেহেদি মহসিন তবে আহত যুদ্ধাপরাধ মামলার আসামির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বুধবার সকালে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হচ্ছিল। তাদের বহনকারী পুলিশভ্যানটি গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানের নম্বর গেইটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক আসামি চার পুলিশ সদস্য আহত হন। আহতদের প্রথমে টঙ্গী হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গাজীপুরের নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাহার আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Saturday, 8 August 2015

বোমা বিস্ফোরণে চার শিশু আহত

যশোরের অভয়নগরে বোমার বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে। উপজেলার নওয়াপাড়া গ্রামে মডেল কলেজ সড়কে আনিস সরদারের বাড়ির পুকুরপাড়ে আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বোমাগুলো পরিত্যক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।
আহত হওয়া শিশুদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, সকালে ওই চার শিশু পুকুরপাড়ে তাল কুড়াতে গিয়েছিল। সেখানে পরিত্যক্ত একটি ব্যাগ পেয়ে তা নিয়ে খেলার একপর্যায়ে ওই বিস্ফোরণ ঘটে। ব্যাগের মধ্যে বোমা ছিল বলে তাঁর ধারণা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে বলেও জানান তিনি

Friday, 7 August 2015

সেন্ট্রাল রোডে বাসায় বিস্ফোরণ, আহত ২

রাজধানীর সেন্ট্রাল রোডের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের ভাষ্য, বিস্ফোরণে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ যাওয়ার আগেই তাঁদের হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।