ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার নিন্দা জানিয়েছে
জাতিসংঘ। শুক্রবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনসের
বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এ
হত্যাকাণ্ডকে সহিষ্ণুতার ওপর হামলা বলে মন্তব্য করেছে জাতিসংঘ। বিবৃতিতে বলা হয়, এর আগে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় সরকার বিচারের ব্যবস্থা করতে না পারায় আবারও এমন জঘন্য অপরাধ ঘটল।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ওয়াটকিনস বলেন, ‘সবগুলো ব্লগার হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করা হোক।’
তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হত্যাকাণ্ডের এমন ঘটনায় সমাজের সর্বস্তর থেকে নিন্দা প্রকাশ করা হচ্ছে। কারণ, যাতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বাংলাদেশের ব্লগার নিলয় হত্যার নিন্দা জানিয়েছে।

0 Comment to "ব্লগার নিলয় হত্যায় জাতিসংঘের নিন্দা"
Post a Comment