Showing posts with label ফুঠবল. Show all posts
Showing posts with label ফুঠবল. Show all posts

Saturday, 8 August 2015

শুরুতেই চেলসির হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখা যে কতটা কঠিন হবে তা মৌসুমের শুরুতেই টের পেলেন হোসে মরিনহো। এবারের লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে তার দল চেলসি। ঘরের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
এ নিয়ে নিজেদের শেষ তিনটি ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখল না মরিনহোর দল। শুরুটা কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হার দিয়ে। এরপর প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ফিওরেন্টির কাছেও হেরে যায় চেলসি। আর সবশেষ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির সঙ্গে ড্র।
শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়ই চেলসিকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। ৫২ মিনিটে সোয়ানসি সিটির বাফেতিম্বি গোমিসকে আঘাত করে লাল কার্ড দেখেন চেলসির গোলরক্ষক থিবো কোর্তোয়া। আর ওখানেই বড় ধাক্কাটা খায় মরিনহোর দল। এর আগে তাদের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল।
ম্যাচের ২৩ মিনিটে চেলসিকে ১-০ গোলে এগিয়ে দেন অস্কার। কোনাকুনি এক ফ্রি-কিকে গোলটি করেন ব্রাজিলের এই মিডফিল্ডার। তার নেওয়া বাঁকানো শটের দিক বুঝতেই পারেননি অতিথি গোলরক্ষক। যদিও চেলসির এগিয়ে যাওয়ার আনন্দ একটু পরই মাটি করে দেন সোয়ানসি সিটির আন্দ্রে আইয়ু। অতিথিদের গোলটি হয়েছে তিনবারের প্রচেষ্টায়।
প্রথমে মন্তেরোর ক্রস থেকে গোমিসের হেড ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক কোর্তোয়া। এরপর আইয়ুর শট কাহিলের পায়ে লেগে আটকে যায়। তবে দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়িয়ে দেন এ মৌসুমেই সোয়ানসি সিটিতে যোগ দেওয়া ঘানার ফরোয়ার্ড আইয়ু। তবে পরের মিনিটেই সোয়ানসি সিটির ফেদেরিকো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় চেলসি। বাঁদিক থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের শট সোয়ানসি সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার ফার্নান্দেজের পায়ে লেগে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়।
এরপর ম্যাচের ৫২ মিনিটে কোর্তোয়ার ওই ফাউলে পেনাল্টি পেয়ে আবার সমতায় ফেরে সোয়ানসি সিটি। বক্সের একদম মাথায় এসে অতিথি খেলোয়াড় গোমিসকে হাঁটু দিয়ে আঘাত করেন কোর্তোয়া। বেলজিয়ামের এই গোলরক্ষককে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোমিস নিজেই গোল করে সোয়ানসি সিটিকে সমতায় ফেরান।
- See more at: http://bangla.uttaranews24.com/2015/08/09/77024#sthash.0j27WQlC.dpuf

শেখ রাসেলের কষ্টের জয়

প্রিমিয়ার লিগে দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফেনী সকারকে ৪-৩ গোলেহারিয়েছে তারা।
প্রথম পর্বে ফেনী সকারকে ২-১ গোলে হারিয়েছিল শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় পর্বের ম্যাচে শেখ রাসেলের মিথুন, পল, জাহিদ হাসান এমিলি ও কিংসলে চিগোজি একটি করে গোল করেন। ফেনী সকারের গোলদাতা সোহেল, আলি ও মামুন।
দশম মিনিটে সোহেলের গোলে এগিয়ে যায় ফেনী সকার। চৌদ্দ মিনিট পর শেখ রাসেলকে সমতায় ফেরান মিথুন। সমতায় শেষ হয় দুই দলের প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে পল ও এমিলি দুই গোল করে শেখ রাসেলকে ফের এগিয়ে দেন। কিন্তু ফেনী সকারের আলি ৫৮তম মিনিটে ও মামুন ৬১তম মিনিটে লক্ষ্যভেদ করলে ৩-৩ স্কোরলাইন হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শেখ রাসেলের তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত করে দেন কিংসলে।
লিগে এটি শেখ রাসেলের দ্বাদশ জয়। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আর ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ফেনী সকার।
এরই মধ্যে ২০১৪-১৫ মৌসুমের লিগ শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।