সৌদি আরবের আবহা শহরে একটি মসজিদে বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে চারজন বাংলাদেশি হিসেবে শনাক্ত হয়েছেন।
জেদ্দায় বাংলাদেশের কনসাল
জেনারেল এ কে
এম শহীদুল হক
শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, ওই হামলায়
আহত আরও বেশ
কয়েকজন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের
মধ্যে বাংলাদেশিরাও আছেন।
সৌদি
আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির
প্রদেশের আবহা শহরে
স্থানীয় নিরাপত্তা বাহিনীর দপ্তরে
একটি মসজিদে নামাজ
পড়ার সময় আত্মঘাতী হামলায়
অন্তত ১৭ জন
নিহত এবং অনেকে
আহত হন।
ইরাক
ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা
দখলে নেওয়া জঙ্গি
গোষ্ঠী ইসলামিক স্টেট
(আইএস) এই হামলার
দায় স্বীকার করেছে।
এর আগে গত
মে মাসে সৌদি
আরবের কাতিফ ও
দাম্মামের দুটি শিয়া
মসজিদে আত্মঘাতী বোমা
হামলায় ২৫ জন
নিহতের ঘটনায় দায়
স্বীকার করে এই
জঙ্গি গোষ্ঠী।
সৌদি
আরবের আবহায় মসজিদের ভিতরে
আত্মঘাতী বোমা হামলায়
ক্ষয়ক্ষতি। ছবি: রয়টার্স
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনা আগেই এই
হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি
বাদশাকে পাঠানো এক
শোক বার্তায় যে
কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে
সংহতি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবারের হামলায়
নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের আফাজউদ্দিন ও
মো. জীবন এবং
কুমিল্লার মইনুল মৃধা
ও বেলাল হোসেন
রয়েছেন বলে শহীদুল
হক জানান।
তিনি
বলেন, নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে
এরইমধ্যে তারা যোগাযোগ করেছেন। পরিবারের মতামতের ভিত্তিতে তাদের
লাশ দেশে পাঠানো
হবে কি না
সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া
হবে।
আহতদের
বিষয়ে বিস্তারিত তথ্য
জানার চেষ্টা চলছে
বলে তিনি জানিয়েছেন।
0 Comment to "সৌদিতে মসজিদে বোমা হামলায় নিহতদের ৪ জন বাংলাদেশি"
Post a Comment