Showing posts with label সরকার. Show all posts
Showing posts with label সরকার. Show all posts

Tuesday, 11 August 2015

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে দেশীয় আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ব্লগে কিংবা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘ব্লগে কিংবা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডের যথেষ্ট প্রমাণ ও ক্লু আমাদের হাতে আছে। আমরা অনুমান-নির্ভর কোনো কিছু করতে চাই না। সব তথ্য যাচাই করে আসল অপরাধী ধরার চেষ্টা করছি।’

রাষ্ট্রপতির পদ অপ্রয়োজনীয়: উদ্বিগ্ন নাগরিক সমাজ

রাজনীতি-নিরপেক্ষ সুশীল সমাজের একাংশের প্রতিনিধিত্বশীল 'উদ্বিগ্ন নাগরিক সমাজ' এর সদস্য ড. শাহদীন মালিক মনে করেন, ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লিখিত ভাষণ দেওয়া ছাড়া রাষ্ট্রপতির আর কোনও কাজ নেই। বর্তমানে প্রেসিডেন্টের পদই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ এর আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এ মত পেশ করেন।
এ বিষয়ে শাহদীন মালিক আরও বলেন, প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকেও নিয়োগ দেন। প্রধান বিচারপতি নিয়োগে তো প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হতো। আর প্রধানমন্ত্রী তো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তিনি তো এমনিতেই হবেন। ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির কিছু কাজ দরকার। বাংলাদেশে প্রকৃত সংসদীয় গণতন্ত্র নেই। ক্ষমতা বিকেন্দ্রীকরণে সরকারকেও সময় দেওয়া দরকার। আর এখন তো বাংলাদেশে প্রকৃত সংসদীয় সরকারই নেই।
গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সংসদকে কার্যকর, রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন, সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিং সুবিধাসহ ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষায় সংবিধান সংশোধন প্রয়োজন।
তাদের মতে, গত কয়েক দশকে অনেকগুলো রাজনৈতিক ও অথনৈতিক পরির্বতন ক্ষমতার নিয়ন্ত্রণ ও বিভাজনের কার্যকারিতা সম্পর্কে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ স্বাধীন কমিশন, মন্ত্রী, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির মাধ্যমে খোলামেলা বির্তক, আলোচনা ও অনুমোদনের ব্যবস্থা থাকা উচিত। প্রয়োজনে সংবিধান সংশোধনের জন্য কমিশন গঠন করা যেতে পারে। 
‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’-এর মূল উদ্যোক্তা সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার সভাপতিত্বে বৈঠকে টিআইবির চেয়ারম্যান এম. হাফিজ উদ্দিন খান, আইনজীবী ড.শাহদীন মালিক, রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান,  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাংবাদিক মুহম্মদ জাহাঙ্গীর, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।  গোলটেবিল বৈঠকে র আলোচ্য বিষয় ছিল ‘পূর্ণ গণতন্ত্রের জন্য ক্ষমতার নিয়ন্ত্রণ বা ভারসাম্য।’
ড. বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র থাকবে না। আমাদের রাজনৈতিক দলে যে আচরণ করে তা সিন্ডিকেটের মতো। নেতারা সিভিল সোসাইটিকে সহ্য করতে পারেন না। রাজনৈতিক নেতারা মনে করেন তারা ছাড়া রাষ্ট্র নিয়ে আর কেউ কথা বলতে পারবে না।
সংবিধান সংশোধনের জন্য কমিশন গঠনের দাবি জানিয়ে সাংবাদিক জাহাঙ্গির বলেন,  সংবিধান সংশোধন গোলটেবিল বৈঠক করে সম্ভব নয়। এজন্য গবেষণার প্রয়োজন। গণতন্ত্রের স্বার্থে সংবিধানের দুর্বলতা দূর করতে হবে। আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে বড়াই করি, এটাই কি আর্দশ সংসদীয় পদ্ধতি।

Sunday, 9 August 2015

বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী


ঢাকা : বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মূল্য সমন্বয়ের প্রয়োজন আছে বলে মনে করি। বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রচুর অর্থের যোগান দিতে হয়।
রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার হলরুমে রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে সাশ্রয় কর জ্বালানি-বাঁচাও সম্পদ, বাঁচাও ধরণীশীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আমাদের অনেক অবকাঠামো উন্নয়ন করতে হয়। তাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এ ছাড়া সরকারের নেওয়া গ্যাস অনুসন্ধান ও উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নে বিশাল অর্থের প্রয়োজন। এই অর্থ আসবে কোথা থেকে। তাই মূল্য সমন্বয় করা দরকার।
নসরুল হামিদ বলেন, অনেকেই বলছেন, গ্যাস শেষ হয়ে যাবে। কিন্তু গ্যাস শেষ হবে না। কারণ আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের যে পরিমাণ গ্যাস আছে তা দিয়ে আগামী ১০-১২ বছর যাবে। এরমধ্যে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে আমরা আশাবাদী। এ ছাড়া নতুন অনেক জায়গা পড়ে আছে। সেখানেও আমরা নতুন নতুন ক্ষেত্র পাব বলে আশা করি।
তিনি বলেন, বর্তমানে আবাসিকে ১৩ শতাংশ, সিএনজিতে ৬ শতাংশ এবং ক্যাপ্টিভে ১৭-১৮ শতাংশ গ্যাস ব্যবহার হয়। এ সব ক্ষেত্রে তেল ব্যবহার করে গ্যাস সাশ্রয় করতে পারি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান, জ্বালানি বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ড. ইশতিয়াক আহমদ, বিপিসির চেয়ারম্যান এএম বদরুদ্দোজা, ভূ-তত্ত্ব জরিপ অধিফতরের মহাপরিচালক ড. নিহার উদ্দিন, পেট্রোবাংলার পরিচালক (পিএসপি) প্রেকৌশলী মো. কামরুজ্জামান।

Saturday, 8 August 2015

'ধর্মের নামে রক্তপাত চলতে দেওয়া হবে না'

বাংলাদেশে ধর্মের নামে রক্তপাত ও মানুষ হত্যা চলতে দেওয়া হবে না। যারা ধর্মকে ব্যবহার করে অপকর্ম করছে তাদেরও রেহাই দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবাষির্কীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
ব্লগার হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বেই জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে । এর ধাক্কা আমাদের এখানেও মাঝে মাঝে লাগে। সৌদি আরবে মসজিদে ন‌‌‌ামাজ পড়ার সময় বোমা হামলা করে মানুষ হত্যা করা হয়েছে। আমাদের এখানে ধর্মের নামে ব্লগারদের হত্যা করা হচ্ছে। এটা কোন ধর্মে আছে? যারা মানুষ হত্যা করে ইসলামকে কলুষিত করে তারা মুসলমান হতে পারে না। প্রকৃতপক্ষে তারা কোনও ধর্মে বিশ্বাস করে না। বাংলাদেশে ধর্মের নামে রক্তপাত চলতে দেওয়া হবে না।
শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে মন্তব্য করে তিনি বলেন, শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধী ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কোনও শিশু নির্যাতনকারীই রেহাই পাবে না।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অদ্ভুত চরিত্র। একজন মা-বাবা একজন শিশুকে কীভাবে নির্যাতন করে হত্যা করে? আমার বুঝে আসে না।
মায়ের জন্মবার্ষিকীতে বিভিন্ন স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আমার মায়ের জন্মদিন জেনেছি দাদার কাছ থেকে। তার কাছে কাবিননামা ছিল। সেখান থেকে আমরা মায়ের জন্মদিন জেনেছি। আগে জন্মদিন নিবন্ধন করা ছিল না। আমরা ১৯৯৬ তে ক্ষমতায় আসার পর নিবন্ধন প্রক্রিয়া শুরু করি।
তিনি বলেন, আমার মা রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। আমার বাবা জেলে থাকলে মা রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্নভাবে খোঁজ নিতেন, সাহায্য করতেন। তিনি বাজারের টাকা দিয়ে নেতাকর্মীদের সাহায্য করতেন। এভাবে তিনি দলের জন্যও ত্যাগ স্বীকার করেছেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

জনস্বার্থ রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য : সেতুমন্ত্রী


ময়মনসিংহ: সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কগুলোতে যাত্রীসাধারণের জীবন রক্ষার্থে ইঞ্জিনচালিত সব ধরনের তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে তিন চাকার যান চালকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনস্বার্থ রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য তাদের আন্দোলনের কাছে নতি স্বীকার নয় প্রয়োজনে মহাসড়কগুলোতে অতিরিক্ত লেন নির্মাণ করে তিন চাকার যান চলাচলের ব্যবস্থা করা হবে
শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের নির্মাণকাজ পরিদর্শনকালে ভালুকায় সাংবাদিকদের কাছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন
তিনি বলেন, জনস্বার্থে সরকারের নেওয়া সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার জনস্বার্থেই সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে মহাসড়কগুলোতে দুর্ঘটনা অনেক কমে গেছে
সময় চার লেন প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, ময়মনসিংহের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সাহাব উদ্দিন খান, ভালুকা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ গাজীপুর জেলার সড়ক জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Friday, 7 August 2015

সরকার কোনো সমস্যারই সমাধান করতে পারবে না: মাহবুব


 ঢাকা : তিস্তাসহ ভারত-বাংলাদেশের মধ্যে অমিমাংশীত সমস্যার সমাধান করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহবুবুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মাহবুব বলেন, বর্তমান সরকার ভারত-বাংলাদেশের মধ্যে কোনো সমস্যারই সমাধান করতে পারবে না। এ সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তাই এ সরকারের দ্বারা দেশের কিছুই হবে না।

ঢাকা : তিস্তাসহ ভারত-বাংলাদেশের মধ্যে অমিমাংশীত সমস্যার সমাধান করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহবুবুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মাহবুব বলেন, বর্তমান সরকার ভারত-বাংলাদেশের মধ্যে কোনো সমস্যারই সমাধান করতে পারবে না। এ সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তাই এ সরকারের দ্বারা দেশের কিছুই হবে না। - See more at: http://bangla.uttaranews24.com/2015/08/07/76658#sthash.qnGTlABN.dpuf