আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হতে চলেছেন
বলিউড তারকা সালমান খান ও ভারতের জাতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীর।
সালমান খানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার ভাই আশ্রয় শর্মা গাঁটছাড়া বাঁধছেন গৌতমের তুতোবোন রাধিকা গম্ভীরের সঙ্গে। এ সূত্রেই ভারতের খ্যাতিমান দুই তারকার মধ্যে তৈরি হচ্ছে আত্মীয়তাসূত্র।
আয়ুশ-অর্পিতার বিয়েতে নেচে, গেয়ে, উচ্ছ্বাস প্রকাশ করে অনেকের কাছেই পরিচিত মুখ হয়ে উঠেছেন আশ্রয়। রাধিকা পরিচিত তার ফ্যাশন ও গ্ল্যামারের কারণে। ফ্যাশন বিষয়ক ব্লগ লিখে এরই মধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। আয়ুশ-রাধিকা প্রেম করছেন দীর্ঘদিন। ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে সেই প্রণয়কাহিনীর জানানও দিয়েছেন তারা। প্রেমের পাঠ শেষে এবার বিয়ের পালা। আয়োজন চূড়ান্ত হয়েছে এরই মধ্যে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিকতার।
সেই আনুষ্ঠানিকতা নিয়েই সবার আগ্রহ এখন তুঙ্গে। গৌতম গম্ভীর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন 'কলকাতা নাইট রাইডার্সে'র অধিনায়ক। সে সূত্রে নিশ্চয়ই গম্ভীর আয়ুশ-রাধিকার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন কিং খানকে। ওদিকে ভগ্নিপতির ভাইয়ের বিয়েতে অবধারিতভাবে আমন্ত্রিত হবেন সালমান খানও। ওই অনুষ্ঠানে দুই খানকে আবারো একত্রে দেখার প্রত্যাশায় মুখিয়ে আছেন সবাই।

0 Comment to "সালমান খানের আত্মীয় হচ্ছেন গৌতম গম্ভীর!"
Post a Comment