Saturday, 8 August 2015

টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার উপজেলার নাজির পাড়ার ১ নম্বর স্লুইস গেইট এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করা যায়নি।
বিজিবি কর্মকর্তা জাহিদ বলেন, নাজির পাড়ার ১ নম্বর স্লুইস গেইট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশ করবে এমন গোপন খবর পেয়ে বিজিবির টহল দল সেখানে অবস্থান নেয়। পাচারকারীরা বিষয়টি টের পেয়ে পলিথিন মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই পোটলা খুলে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানান তিনি।


Share this

0 Comment to "টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার"

Post a Comment