রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসায়
নিলয় নীল (৪০) নামের এক ব্লগারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন এবং অনলাইনে লেখালেখি করতেন বলে জানা
গেছে। নিহত নিলয় চৌধুরী (৪০) স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন।
খিলগাঁও থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উত্তর গোড়ানের একটি পাঁচতলা ভবনের এক বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, নিলয় আমাদের সক্রিয় কর্মী ছিলেন। নিয়মিত ব্লগেও লিখতেন। জুমার নামাজের পর বাসা দেখার নাম করে কয়েকজন ঢুকে তাকে খুন করে বলে জানান ইমরান।

নিলয় নীল একটি
বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) গবেষণা বিভাগে চাকরি করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের
(ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

0 Comment to "রাজধানীতে দিনদুপুরে ব্লগার নিলয়কে গলা কেটে হত্যা"
Post a Comment