দেশের প্রধান
শেয়ারজাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে
যোগ দিয়েছেন আবদুল মতিন পাটওয়ারী।
বৃহস্পতিবার বিকেলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার বিকেলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবদুল মতিন
পাটওয়ারী ১৯৯২ সালের জুন মাসে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সহকারী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড
অ্যাকাউন্টিং ক্যাডার) হিসেবে কর্মজীবন শুরু করেন।
ডিএসইতে যোগ
দেওয়ার আগে তিনি জার্মানি ভিত্তিক বহুজাতিক রাসায়নিক কোম্পানি বিএএফএফ বাংলাদেশ লিমিটেডের ফাইন্যান্স
ডিরেক্টর হিসেবে কাজ করতেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
0 Comment to "ডিএসইর সিএফও আবদুল মতিনের যোগদান"
Post a Comment