Saturday, 8 August 2015

দিনদুপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্র হত্যা

হবিগঞ্জ শচীন্দ্র ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আজ শনিবার দুপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুমন আহমেদ (১৭) নামের এক ছাত্র নিহত হয়েছে। সে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল।
নিহত সুমনের বাবার নাম মুখলেছ মিয়া। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রাম তার বাড়ি।
হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর ভাষ্য, আজ দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা শচীন্দ্র ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ঢুকে সুমনের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সুমনের সহপাঠীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, সুমনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

Share this

0 Comment to "দিনদুপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্র হত্যা"

Post a Comment