Showing posts with label আজকের প্রত্রিকা. Show all posts
Showing posts with label আজকের প্রত্রিকা. Show all posts

Saturday, 8 August 2015

নাস্তিকদের বিতাড়ন, ব্লগ বন্ধ চায় ওলামা লীগ

নাস্তিক-মুরতাদদের বিতাড়ন, ইসলামের বিরোধিতাকারীদের ফাঁসি এবং নাস্তিক ব্লগারদের ব্যবহৃত সব ব্লগ ও ওয়েবসাইট অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগসহ ১৩টি ইসলামপন্থী সংগঠন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা পাওয়া এসব সংগঠন মোট ১৭ দফা দাবি আদায়ে আজ শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনের ভিডিওতে দেখা যায়, এক বক্তা বলছেন, ‘নাস্তিক-মুরতাদদের জায়গা দেওয়া হবে না।’
আরেক বক্তা বলেন, ইসলাম-বিরুদ্ধ কার্টুন প্রদর্শনী, ছবি ছাপানো এবং মিথ্যা ও অবমাননাকর তথ্য পরিবেশনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট, বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, হাক্কানী আলেম সমাজ, জাতীয় ওলামা পরিষদ, বাংলাদেশ এতিমখানা কল্যাণ সমিতি, ইমাম-মোয়াজ্জিন কল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্নি ছাত্র ঐক্য, আমরা ঢাকাবাসী এবং বঙ্গবন্ধু ওলামা পরিষদ ওই মানববন্ধনের আয়োজন করেছিল।
মানববন্ধনের পর মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাস্তিক ব্লগারদের বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইট অবিলম্বে বন্ধ করতে হবে; সব ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করতে হবে; প্রশাসনে হিন্দুতোষণ বন্ধ করতে হবে এবং সব রাজাকারের ফাঁসি কার্যকর করতে হবে।
- See more at: http://bangla.uttaranews24.com/2015/08/08/76996#sthash.cQvqeYre.dpuf

Friday, 7 August 2015

শিশুর প্রতি নিষ্ঠুরতা সাড়ে তিন বছরে ৯৬৮ শিশুহত্যা

সাড়ে তিন বছরে দেশে ৯৬৮টি শিশুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ২০১৪ সালে শিশুহত্যার হার আগের বছরের চেয়ে প্রায় ৬১ শতাংশ বেশি ছিল। এ বছর হত্যার পাশাপাশি নৃশংসতাও বেড়েছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
শিশু অধিকার নিয়ে কর্মরত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, শিশু ধর্ষণসহ অন্যান্য নির্যাতনের পাশাপাশি বর্তমানে শিশুহত্যার সংখ্যা বেড়েছে। অন্যদিকে নারী, শিশু-সংক্রান্ত মামলাসহ প্রায় ৩০ লাখÿ মামলা বিচারাধীন রয়েছে। এ সংখ্যাটিও প্রতিনিয়ত বেড়েই চলছে।
বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ২৬৭টি সংগঠনের মোর্চা শিশু অধিকার ফোরামের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১২ সালে ২০৯, ২০১৩ সালে ২১৮, ২০১৪ সালে ৩৫০ জন শিশুকে হত্যা করা হয়। চলতি বছরের সাত মাসেই সংখ্যাটি দাঁড়িয়েছে ১৯১ জনে।
বর্তমানে শিশুহত্যার প্রক্রিয়া বীভৎস থেকে বীভৎসতর হচ্ছে বলে জানান বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ শহিদ মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, এ ধরনের নৃশংস ঘটনার শিকার হচ্ছে মূলত দরিদ্র পরিবারের শিশুরা। নির্যাতনকারীরা হচ্ছে প্রভাবশালী। ঘটনা ঘটছে, মামলা হচ্ছে কিন্তু বিচার যে শেষ হচ্ছে, তার কোনো নজির দেখা যাচ্ছে না। ঘটনা ঘটার পর সরকারের পক্ষ থেকে হচ্ছে, দেখছি বা তদন্তাধীন আছে বললে হবে না।
জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রথম আলোকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরের বাইরে হয়তো আরও ঘটনা ঘটছে, যেগুলো জানা যাচ্ছে না। ঘটনাগুলো সবার সামনে তুলে ধরার জন্য প্রতিমন্ত্রী গণমাধ্যমকে ধন্যবাদ দেন।
যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা মানুষের কাতারে পড়ে না বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, সমাজে এদের সংখ্যা কম। সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধীদের দ্রুত বিচারের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
বীভৎসতার মাত্রা: সিলেটে নির্যাতন করে হত্যা করা শিশু শেখ মো. সামিউল আলম ওরফে রাজনের (১৪) শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন ছিল বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। সবজি বিক্রেতা এই কিশোরকে চোর অভিযোগে গত মাসে পেটানোর সময় ভিডিওচিত্র ধারণ করে নির্যাতনকারীরাই। নির্যাতনের একপর্যায়ে মৃত্যু হয় সামিউলের। এ ঘটনার পর এক মাসের ব্যবধানে ঘটে গেছে আরও একাধিক নৃশংস এমন হত্যা।
গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে সুটকেসের ভেতর থাকা একটি ছেলেশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তার বুকে ও কপালে ছ্যাঁকার দাগ ছিল। পিঠে ছিল পাঁচ ইঞ্চির মতো গভীর জখম। থুতনিতেও জখমের চিহ্ন ছিল। শিশুটির বয়স আনুমানিক নয় বছর। গতকাল পর্যন্ত শিশুর লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গেই পড়ে ছিল।
খুলনায় নির্যাতনের শিকার হওয়া ১২ বছর বয়সী রাকিব গ্যারেজ পরিবর্তন করতে বাধ্য হয়। এ কারণে আগের গ্যারেজ মালিক ও তার সহযোগী রাকিবকে ধরে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কমপ্রেসর মেশিনের নল ঢুকিয়ে দেয় তার মলদ্বার দিয়ে। এরপর চালু করে দেওয়া হয় কমপ্রেসর। নল দিয়ে পেটে বাতাস ঢুকে শিশুটির দেহ ফুলে প্রায় বড়দের মতো হয়ে যায়। ছিঁড়ে যায় নাড়িভুঁড়ি, ফেটে যায় ফুসফুসও। মৃত্যু হয় রাকিবের।
বরগুনায় রবিউল আউয়াল নামে ১১ বছরের এক শিশুকে চোখে আঘাত করে হত্যা করা হয়েছে। মাছ চুরির ‘অপবাদে’ স্থানীয় এক ব্যক্তি এই বীভৎস কায়দায় তাকে হত্যা করেছে বলে আদালতে জবানবন্দিও দিয়েছে।
আর মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মা ও তাঁর পেটের শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তো দেশজুড়েই আলোচিত।
শিশু নির্যাতন ও হত্যার কটি মামলা আছে, কটি তদন্তাধীন প্রথম আলোর পক্ষ থেকে এ ধরনের তথ্য চাওয়া হলে পুলিশ সদর দপ্তর কম সময়ের মধ্যে তা সরবরাহ করতে পারেনি।
তবে চলতি সপ্তাহে আইন কমিশনের এক প্রতিবেদন অনুযায়ী, নারী ও শিশু-সংক্রান্ত মামলাসহ প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এ সংখ্যাটি প্রতিনিয়ত বেড়েই চলছে।
এ বিষয়ে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক প্রথম আলোকে বলেন, ‘বিচার-প্রক্রিয়ার শ্লথ গতিতে অপরাধীরা অপরাধ করা থেকে নিরুৎসাহিত তো হয়ই না, বরং উৎসাহিত হয়। একজনের বেলায় মামলায় শাস্তি নিশ্চিত করা হলেও অন্য ১০০ জন লোক তা দেখে ভয় পায়। অপরাধীরা ভেবেই নিচ্ছে—অন্যায় করলে বিচার আর কী? আর বর্তমানে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটছে তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।’
জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশু নির্যাতনকারীরা সমাজের আর দশটা অপরাধীর মতো নয়। কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী দল ঘটনাগুলো ঘটাচ্ছে না। অন্য চিহ্নিত অপরাধীদের যেভাবে নিরীক্ষণ করা হয়, এসব ক্ষেত্রে ঘটনা ঘটার আগ পর্যন্ত পুলিশ তাদের নিরীক্ষণ করতে পারছে না। অপরাধ ঘটার সময় কেউ খবর দিলে পুলিশ শিশুকে রক্ষা করাসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে।
শিশুদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্যে হত্যার পরেই ধর্ষণের পরিসংখ্যান নিয়ে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিবেদন অনুযায়ী, গত বছর ৬৩ জন শিশু যৌন হয়রানি এবং ৩২২ জন শিশু ধর্ষণের শিকার হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (নির্যাতনের শিকার নারী ও শিশুর সমন্বিত সেবাকেন্দ্র) সমন্বয়কারী বিলকিস বেগম বলেন, ‘এক বছর বয়সী শিশুকে পর্যন্ত ধর্ষণ করা হয়। আমাদের কাছে যখন ওই শিশুকে আনা হয় তখন তার প্রজনন অঙ্গ একেবারে ছিঁড়ে গেছে। এক, দুই বছর বয়সী কম থাকলেও তিন, চার বা পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত।’
সামাজিক-রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিনিয়ত শিশু নির্যাতনের ঘটনা ঘটছে বলে মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক তাজুল ইসলাম। তিনি বলেন, সামাজিক ন্যায়বিচারহীনতা এবং ওপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন স্তরের শক্তি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দুর্বৃত্তপরায়ণ ও পশু প্রবৃত্তির লোকের প্রাধান্য থাকায় এ ধরনের অমানবিক ঘটনাগুলো ঘটছে। বড়দের পাশাপাশি শিশুদের মনেও তার নেতিবাচক প্রভাব পড়ছে। তাই গণমাধ্যমকে সচেতনভাবে শিশু নির্যাতনসহ নৃশংস ঘটনাগুলো তুলে ধরার পরামর্শ দেন তিনি।
শিশুহত্যা
২০১২ সালে ২০৯
২০১৩ সালে ২১৮
২০১৪ সালে ৩৫০
২০১৫ সালে ১৯১
(জুলাই পর্যন্ত)

রাবিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার



রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া শিক্ষকদের আবাসিক এলাকা প-৭৬ নং বাসার পিছন থেকে এ লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঐ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প-৭৬ নং শিক্ষকের বাসার কাজের বুয়া জানালা দিয়ে বাহিরে তাকালে এক ব্যক্তিকে সেখানে পরে থাকতে দেখেন এবং তিনি ঐ বাসার শিক্ষককে বিষয়টি জানান। এরপর ঐ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় মৃত্যু ব্যক্তির হাতে একটি তার কাটার যন্ত্র ও একটি বৈদ্যুতিক তার পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তরিকুল হাসান জানান, আমি খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যাই। সম্ভবত বিদ্যুৎ এর তার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। আমরা লাশটির দায়িত্ব মতিহার থানা পুলিশের হাতে দিয়ে দিয়েছি। তারাই এই বিষয়টি সমাধান করবেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন তালুকদার জানান, ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মৃত্যু ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় পাওয়া গেলে মৃত্যু ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

শ্রীনগরে অর্ধশত যাত্রী নিয়ে বাস খাদে, ১ লাশ উদ্ধার



ঢাকা-মাওয়া সড়কে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৬০ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা রয়েছে। (বিস্তারিত আসছে…)

রাজধানীতে দিনদুপুরে ব্লগার নিলয়কে গলা কেটে হত্যা



 রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসায় নিলয় নীল (৪০) নামের এক ব্লগারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন এবং অনলাইনে লেখালেখি করতেন বলে জানা গেছে। নিহত নিলয় চৌধুরী (৪০) স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন।

খিলগাঁও থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উত্তর গোড়ানের একটি পাঁচতলা ভবনের এক বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, নিলয় আমাদের সক্রিয় কর্মী ছিলেন। নিয়মিত ব্লগেও লিখতেন। জুমার নামাজের পর বাসা দেখার নাম করে কয়েকজন ঢুকে তাকে খুন করে বলে জানান ইমরান।  
নিলয় নীল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) গবেষণা বিভাগে চাকরি করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

সৌদিতে বিশ্বের বৃহত্তম খেঁজুর উৎসব শুরু


সৌদি আরবের আল-কাসিম প্রদেশের প্রধান শহর বোরাইদায় বুধবার থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম খেঁজুর উৎসব। চলবে আগামী ৪০ দিন। সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে খেজুর চাষী ও ব্যবসায়ীরা তাদের নিজ খামারে উৎপাদিত সবচেয়ে ভাল মানের খেঁজুর নিয়ে এ উৎসবে যোগদান করছেন।
প্রতি বছরই এই বৃহৎ খেঁজুর উৎসবের আয়োজন করা হয় বলে জানান আল কাসিম পৌরসভার প্রধান ও খেজুর উৎসবের সমন্বয়কারী সালেহ আল আহমদ। তিনি আরও বলেন, এই উৎসব মূলত কাসিম প্রদেশের অর্থনৈতিক প্রসারে বিরাট ভূমিকা রাখবে। এছাড়া প্রতিদিন অনেক দর্শনার্থী সৌদি আরবসহ আরব গালফের অন্যান্য দেশ থেকে এখানে আসছেন এবং তাদের পছন্দের খেঁজুর কিনে নিয়ে যাচ্ছেন।
দেশের প্রধান শেয়ারজাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল মতিন পাটওয়ারী।
বৃহস্পতিবার বিকেলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবদুল মতিন পাটওয়ারী ১৯৯২ সালের জুন মাসে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সহকারী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্যাডার) হিসেবে কর্মজীবন শুরু করেন।
ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি জার্মানি ভিত্তিক বহুজাতিক রাসায়নিক কোম্পানি বিএএফএফ বাংলাদেশ লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করতেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- See more at: http://bangla.uttaranews24.com/2015/08/06/76508#sthash.BtZFV2Rk.dpuf
দেশের প্রধান শেয়ারজাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল মতিন পাটওয়ারী।
বৃহস্পতিবার বিকেলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবদুল মতিন পাটওয়ারী ১৯৯২ সালের জুন মাসে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সহকারী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্যাডার) হিসেবে কর্মজীবন শুরু করেন।
ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি জার্মানি ভিত্তিক বহুজাতিক রাসায়নিক কোম্পানি বিএএফএফ বাংলাদেশ লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করতেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- See more at: http://bangla.uttaranews24.com/2015/08/06/76508#sthash.BtZFV2Rk.dpuf