‘মন ঘুমায় রে’ গানটির ট্রেলার ইউটিউবে ছাড়া হয়েছিল। আর পুরো গানটি ছিল ৩৩৩৩ নম্বরে। সেই নম্বরে ডায়াল করে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে তা শুনেছেন শ্রোতারা। ইউটিউবের ট্রেলারে প্রচুর সাড়া পেয়েছি। তবে মোবাইলের যে সার্ভিসটি, সেটার রিপোর্ট পেতে তিন মাস সময় লাগবে। তাই নিশ্চিত করে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না এখনই।
পুরো গান কবে আসছে?
১৬ আগস্ট আসছে পুরো গানের ভিডিও। এটি দেখা যাবে ইউটিউবে মাল্টিসোর্সিং লিমিটেডের চ্যানেলে। তা ছাড়া আমার অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও ভিডিওটির লিংক পাওয়া যাবে সেদিন থেকে।
ট্রেলার মুক্তির এত পরে পুরো ভিডিও দিচ্ছেন?
আগেই যদি পুরো গানের ভিডিও ছেড়ে দিতাম, তাহলে তো মোবাইল প্ল্যাটফর্মে টাকা খরচ করে পুরো গানটি কেউ শুনতেন না। শ্রোতাদের কৌতূহল বাড়ানোর জন্যই টিজারটি ছেড়েছিলাম। যেন তাঁরা তা দেখে বৈধ প্ল্যাটফর্ম থেকে টাকা খরচ করে গানটি শোনেন। গান যদি উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে তো শিল্পী তাঁর প্রাপ্য সম্মানীটুকু পাবেন না। এ এক নতুন প্রচেষ্টা ছিল আমাদের।
গান শোনার এই নানান পদ্ধতি আর কৌশলে শ্রোতারা কি দ্বিধায় পড়ছেন না?
দ্বিধায় কেন পড়বেন? বিষয়টি খুব সহজ। আগে সিডি কিনতে কেউ যেতেন এলিফ্যান্ট রোড, কেউ রাইফেলস স্কয়ারে, কেউ আবার অন্য কোনো জায়গার দোকানে। এখন গান শুনতে কেউ ডায়াল করছেন ৩৩৩৩ নম্বরে, কেউ ৪৮৪৮-এ, কেউ আবার অন্য কোনো মিউজিক প্ল্যাটফর্মে। সহজ বিষয়! ফিজিক্যাল দোকানগুলো এখন হয়ে গেছে ‘মোবাইল শপ’। এখন এটা শ্রোতাদের ওপর, তাঁরা কোন মোবাইল শপ থেকে গান কিনবেন, গান শুনবেন।
একটা একটা করে মুক্তি দেওয়া গানগুলোর চূড়ান্ত ঠিকানা তা হলে কী হবে?
ব্যক্তিগতভাবে শ্রোতা হিসেবে আমি মনে করি, এখন আর কেউ ১০-১২টি গান একবারে চান না। এত সময় কিংবা সুযোগ কারও নেইও। খোঁজাখুঁজি করে যদি কেউ পছন্দের শিল্পীর একটি গানও পান, তা-ই শুনতে থাকেন। নির্দিষ্ট সময় পর সেই গান আর শুনতে ইচ্ছা না হলে তিনি আবার নতুন গানের খোঁজ করেন। তাই সেই ধারণা থেকেই নিজের গান তৈরি ও প্রচারের কৌশল তৈরি করেছি। বলতে পারেন এটা একটা পরীক্ষামূলক পদ্ধতি। ‘মন ঘুমায় রে’ দিয়ে এই এক্সপেরিমেন্টটা আমি শুরু করলাম।
সাক্ষাৎকার: আদর রহমান

0 Comment to "দোকানগুলো এখন হয়ে গেছে ‘মোবাইল শপ’"
Post a Comment