সম্প্রতি দেশজুড়ে শিশুহত্যাসহ যে পৈশাচিকতা
চলছে তার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার সকালে
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর
জম্মবার্ষিকীর আলোচনায় তিনি এ আহ্বান জানান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ এ আলোচনার আয়োজন করে।
কামরুল ইসলাম
বলেন, ‘আজকে যে বর্বরতা, অমানবিকতা চলছে তার বিরুদ্ধে ঘৃণা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেখ
ফজিলাতুন্নেছা ছিলেন একজন মা। একজন মায়ের জন্মদিনে আমাদের এটাই হোক শপথ। আসুন আমরা বর্বরতা ও
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’
‘শিশু হত্যাসহ সকল পৈশাচিক ও বর্বর
হত্যাকান্ডের বিরুদ্ধে সরকার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে’- মন্তব্য করে
তিনি বলেন, ‘প্রত্যেকটি হত্যাকান্ডের বিচার চলছে, আসামীরা গ্রেফতার হয়েছে। আমরা কিন্তু অতীতের মতো বিচারের
নামে জজ মিয়া নাটক করি নাই।
আজকে যারা শিশু
হত্যার মতো জঘন্য অপরাধ করছে, নারী নির্যাতন
করছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের
কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
বিএনপির
উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন, ‘আমার মনে হয়, তারা সুস্থ রাজনীতিতে ফিরে এসেছে। সেটা ভাল কথা। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে যে অপরাধ করেছে তার বিচার হবেই।’
১৫ আগস্ট জাতীয়
শোক দিবসে খালেদা জিয়ার জম্মদিন পালন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়
এবার তারা সে রকম করবে না। তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে।
এখন তারা
উপলব্ধি করছে, এতদিন তারা ভুল পথে হেঁটেছে।’
আয়োজক সংগঠনের
সভাপতি অধ্যাপক মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
অ্যাডভোকেট তারানা হালিম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক
আফজাল হোসেন, বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

0 Comment to "সামাজিক প্রতিরোধে শিশু হত্যা প্রতিহত করুন"
Post a Comment