মিশরে ২০১৩ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানে
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে চলতি মাস পর্যন্ত পুলিশের হেফাজতে বা কারাগারে ২৬২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে চলতি
বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭১ জনের। নির্যাতন এবং উপযুক্ত চিকিৎসার অভাবে এই মৃত্যু হয় বলে
রিপোর্টে উল্লেখ করা হয়।
যুক্তরাজ্যের
আরব মানবাধিকার সংস্থার (এওএইচআর ইউকে) এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
সংস্থা
রিপোর্টে উল্লেখ করে, মিশরে ক্রমেই আটকের সংখ্যা বাড়ছে এবং কারাগারের ভেতর পুলিশ হেফাজতে অমানবিক
অবস্থায় কয়েদিদের মৃত্যু হচ্ছে।
সংস্থাটির
বিবৃতিতে বলা হয়েছে, মিশরীয় কর্তৃপক্ষ দমনমূলক ব্যবস্থা
গ্রহণ করেছে।
যেমন-আটক করে
গায়েব করে ফেলা, বিনা বিচারে রাজনৈতিক বিবেচনায়
বিরোধীদের কারামেয়াদ বর্ধিত করা এবং এসব ঘটনার
পরও নিরাপত্তা বাহিনীকে দায়মুক্ত রাখা।
মিশরের
কারাগারে নির্যাতনের শিকার অনেক বন্দীই মাসের পর মাস কারাগারে চিকিৎসা অবহেলায়
মারা গেছে।
সংস্থাটি আরো
জানায়, চলতি মাসের ১ ও ২ তারিখ পরপর দুই দিন
কারাগারে আটক দুইজন রাজনৈতিক বন্দির মৃত্যু হয়েছে
দুর্বল স্বাস্থ্যের কারণে।
পার্লামেন্ট
ছাড়াই ২৬৩ আইন পাস
মিশরে
প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির ক্ষমতা গ্রহণের ৪২০ দিনের মধ্যে ২৬৩টি আইন পাস
হয়েছে। অথচ দেশটির পার্লামেন্ট বিলুপ্ত আছে।
২০১৪ সালে পাস
করা হয়েছে ১৭১টি আইন, ২০১৫ সালে আরো ১৫টি আইন পাস করা হয়।
এর মধ্যে ১৫টি আইন
পাস করার পর গেজেট আকারে জনসম্মুখে আনা হয়নি এবং সংক্রান্ত কোনো বিবরণও দেয়া হয়নি। এছাড়া আরো পাঁচটি বিল
রয়েছে যেগুলো প্রশ্নবিদ্ধ এবং এগুলো অসাংবিধানিক
বলে বাতিল হতে পারে।

0 Comment to "মিশরে সাত মাসে ৭১ কারাবন্দীর মৃত্যু"
Post a Comment