Friday, 7 August 2015

বাসচালককে কুপিয়ে জখম, চলাচল বন্ধ


নরসিংদীতে মোস্তফা মিয়া (৪২) নামের এক বাসচালককে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। আজ শুক্রবার সকাল আটটার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা।
মোস্তফা নরসিংদী বাস চালক সমিতির প্রচার সম্পাদক ও মেঘালয় ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের চালক।
পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে কয়েকজন বাস মালিকের সঙ্গে চালকদের একটি বৈঠক ছিল। বৈঠক শেষ করে বের হওয়ার পর স্থানীয় চৈতালপাড়া এলাকার জুয়েল মিয়া নামের এক সন্ত্রাসী এসে মোস্তফা মিয়াকে চাপাতি দিয়ে কোপাতে শুরু করেন। জুয়েলের সহকর্মী ও আশপাশের লোকজন জুয়েলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রতিবাদে শ্রমিকেরা নরসিংদী থেকে ঢাকাগামী মেঘালয় পরিবহন, পিপিএল পরিবহন, আন্তজেলা বাস রংধনু পরিবহনসহ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেন (বিআরটিসি বাদে)।
রংধনু পরিবহনের বাস চালক মোশারফ হোসেন বলেন, ‘বাইরে থেকে সন্ত্রাসীরা এসে আমাদের কুপিয়ে চলে যাবে। সেটা হবে না। আমরা এর বিচার না হওয়া পর্যন্ত বাস চালাব না। আগে সন্ত্রাসী জুয়েলের বিচার করতে হবে।’
নরসিংদী সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জিয়াউর রহমান বলেন, ‘বাস চলাচল বন্ধের সংবাদ পাইনি। শ্রমিকদের মধ্যে মারামারি হয়েছে। এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে বলেও জানতে পেরেছি।

Share this

0 Comment to "বাসচালককে কুপিয়ে জখম, চলাচল বন্ধ"

Post a Comment