রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আজ শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সকালে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা ছাত্রদল। এই সমাবেশে যোগ দেওয়ার সময় সকাল পৌনে ১০টার দিকে প্রেসক্লাবের ফটকের সামনে থেকে এঁদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা মো. সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আটক হওয়া পাঁচজনের নাম জানা যায়নি।

0 Comment to "প্রেসক্লাবের সামনে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মী আটক"
Post a Comment