Friday, 7 August 2015

সংখ্যালঘুদের দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে



সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করেছেন মন্ত্রী, এমপি ও সংসদের হুইপবৃহস্পতিবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এমন অভিযোগকে গুরুতর অভিযোগ দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের শেষ ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকেই এর দায়-দায়িত্ব নিতে হবে।
রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমীর চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘শিশু হত্যা হতে পারে, কিন্তু বিকৃত চিন্তায় শিশু হত্যা হবে কেন? এটি শঙ্কার বিষয়। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে।
তিনি বলেন, ‘এসব হত্যার সঙ্গে যে সংশ্লিষ্ট পুলিশ সদস্য সহযোগিতা করেছেন তারাও সমান অপরাধী। তাদেরও বিচার করতে হবে।
এক মন্ত্রীর সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনি সব সড়ক চার লেন করবেন। কিন্তু চিটাগং রোডই এখন পর্যন্ত চারলেনের কাজ শেষ করতে পারলেন না।
সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুণ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কিমিটির সহ-সম্পাদক ইকবাল খোকন প্রমুখ।

Share this

0 Comment to "সংখ্যালঘুদের দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে"

Post a Comment