গত বছরের আগস্টে ট্রান্সফার ফি’র ব্রিটিশ রেকর্ড গড়ে অ্যাঙ্গেল ডি মারিয়াকে রিয়াল মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছিল
ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এক বছর যেতে না-যেতেই ইংলিশ ক্লাব ছেড়ে তিনি এখন ফরাসি ক্লাব পিএসজির খেলোয়াড়। আর নতুন ক্লাবেই এই আর্জেন্টাইন উইঙ্গার দারুণ
খুশি। ম্যানইউ এখন তার কাছে শুধুই অতীত। এমনটাই জানিয়েছেন তিনি।
ম্যানইউতে ড়ি মারিয়ার শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল। নিজের প্রথম ১০ ম্যাচেই ৩ গোল করেছিলেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৬টি গোল। কিন্তু এর পরই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ডি মারিয়া। মৌসুমের বেশিরভাগ সময়ই তাকে থাকতে হয় মাঠের বাইরে। মাঠে ফিরলেও ছিলেন নিষ্প্রভ। ফলে তার প্রতি আস্থা হারিয়ে ফেলে ম্যানইউ। তিনিও আর থাকতে চাননি ইংল্যান্ডে। কদিন আগে চার বছরের চুক্তিতে যোগ দিয়েছেন পিএসজিতে।

তিন পক্ষের
সমঝোতার মাধ্যমেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডি মারিয়া। যদিও তিনি বলছেন, ম্যানইউই প্রথমে তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। এক সংবাদ সম্মেলনে ডি মারিয়া বলেন, ‘প্রথমে আপনাদের জানা দরকার যে, ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘তিন পক্ষের
মধ্যে সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে। তারা (ম্যানইউ) আমাকে বিক্রি করতে চেয়েছিল। আমি দল ছাড়তে চেয়েছিলাম এবং পিএসজি আমাকে কিনতে চেয়েছিল। আমি এখানে দারুণ
খুশি। ম্যানচেস্টার এখন অতীত।

0 Comment to "ম্যানইউ এখন অতীত : ডি মারিয়া"
Post a Comment