ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রং তান সাংয়ের
আমন্ত্রণে ছয়দিনের এক রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। থাইল্যান্ডে তার যাত্রাবিরতির কথা
রয়েছে।
রাষ্ট্রপতির
প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি ও
তার স্ত্রী রাশিদা খানমকে বহনকারী বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা ১১টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়।
আবেদিন জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রর্বাট গিবসন, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায়
জানান।
এ সফরকালে
রাষ্ট্রপতি ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রং তান সাংয়ের সঙ্গে আগামী সোমবার সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়াও
বাংলাদেশের রাষ্ট্রপতির সম্মানে ভিয়েতনামের
প্রেসিডেন্ট নৈশ ভোজসভার আয়োজন করবেন।
একইদিন আবদুল
হামিদ ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। একইদিন রাষ্ট্রপতি
ভিয়েতনামের জাতীয় সংসদ পরিদর্শন করবেন এবং জাতীয় সংসদের চেয়ারম্যান নগুয়েন সিন হাংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
সফরকালে
ভিয়েতনামের কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনামের হোচিমিন নগরীর পিপলস কমিটির
চেয়ারম্যানের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
হোচিমিন নগরীতে
বাংলাদেশ কমিউনিটির লোকজনের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা
করা যাচ্ছে।
আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।
আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।
এ সফরে দু’দেশের মধ্যে আন্তরিক ও সহযোগিতার সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্ব, বিশ্বাস, বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে।-বাসস

0 Comment to "ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি"
Post a Comment